আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে চন্দনাইশে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :    বুধবার | জুলাই ২২, ২০২৬ | ১১:৪৬ এএম
  • ১৬৩০ বার
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সংগঠন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়, দরিদ্র ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার বরমা ইউনিয়নে শতাধিক বন্যাকবলিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। মানবিক এ কর্মসূচিতে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।

এ সময় সংগঠনের নেতারা বলেন, দুর্যোগ ও সংকটময় সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সেই লক্ষ্য থেকেই সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন, সাধারণ সম্পাদক অরূপ চন্দ্র, সহ-সভাপতি মো. তৈয়ব চৌধুরীহান্নান রহিম তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক রতন বড়ুয়া, যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন নীরব, সাংগঠনিক সম্পাদক ওসমান হারুন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ, অর্থ সম্পাদক নাসির হাওলাদার, সমাজকল্যাণ সম্পাদক সাইদুল করিম খান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মেজবা উদ্দিন ইমন, মানবাধিকার বিষয়ক সম্পাদক অলিউল্লাহ নিজামী, চন্দনাইশ প্রেস ক্লাবের প্রচার সম্পাদক এস. এম. ওমর ফারুক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, সমাজসেবক ও স্বেচ্ছাসেবীরা।

অনুষ্ঠানে বক্তারা সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।

ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তা তাদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

আয়োজকরা জানান, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় ভবিষ্যতেও ত্রাণ বিতরণ, চিকিৎসাসহায়তা, শিক্ষা সহায়তা এবং অন্যান্য জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনা করা হবে।


জাতীয় ক্যাটেগরির আরো সংবাদ