আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ থেকে শুরু হচ্ছে ‘সবুজ বিদ্যালয়’ উদ্যোগ; প্রধানমন্ত্রীর হাত ধরে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে ২ লাখ গাছ রোপণ

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :    বুধবার | জুলাই ৮, ২০২৬ | ০৭:২৫ পিএম
  • ২৫ বার
নিজস্ব প্রতিনিধি

আগামী ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে তিনি প্রতীকীভাবে একটি গাছের চারা রোপণের মাধ্যমে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে প্রায় ২ লাখ গাছ রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ কর্মসূচির আওতায় দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ন্যূনতম তিনটি করে গাছের চারা রোপণ ও পরিচর্যা কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
এ তথ্য জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতিপ্রেম ও পরিবেশ সচেতনতা গড়ে তুলতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ন্যূনতম তিনটি করে গাছের চারা রোপণ ও পরিচর্যার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলজ, বনজ ও ঔষধি—এই তিন ধরনের গাছ লাগানোর মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণকে আরও সবুজ, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব করে তোলা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়কে শুধু পাঠদানের কেন্দ্র নয়, বরং পরিবেশবান্ধব ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার অন্যতম ভিত্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। বিদ্যালয়ভিত্তিক এই বৃক্ষরোপণ কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে সবুজ বাংলাদেশ গঠনের প্রত্যয় আরও দৃঢ় করবে।

ববি হাজ্জাজ  বলেন, সরকারের লক্ষ্য প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে একটি 'সবুজ বিদ্যালয়' হিসেবে গড়ে তোলা। এ কর্মসূচির মাধ্যমে বিদ্যালয়ের সবুজায়নের পাশাপাশি শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে ব্যবহারিক শিক্ষা নিশ্চিত হবে।
তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণকে বৃক্ষরোপণ এবং রোপণকৃত গাছের নিয়মিত পরিচর্যায় সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।


জাতীয় ক্যাটেগরির আরো সংবাদ